ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

খানসামায় আলুর ভালো ফলনেও দাম ও সংরক্ষণ নিয়ে শঙ্কায় কৃষক


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ৩:৫১

আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের খানসামা উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদিত আলুর ন্যায্য দাম ও সংরক্ষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে উপজেলার কৃষকরা।

কৃষকরা জানিয়েছেন, বীজ আলু প্রতি কেজি ১০০ টাকা কেজি দরে কিনে জমিতে রোপণ করার কারণে আলু উৎপাদন-ব্যয় দ্বিগুণ হয়েছে। বর্তমানে প্রতি কেজি আলুর বাজারমূল্য ১৩-১৫ টাকা। ফলে বিঘাপ্রতি কৃষকের লোকসান হচ্ছে ২০-২৫ হাজার টাকা। বর্তমানে হিমাগারে বীজ আলু সংরক্ষণের জন্য ভাড়া বৃদ্ধি করায় কৃষকের জন্য সেটা মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ২ হাজার ৮৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আলুর চাষ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে কৃষকরা আলু উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েছেন। কোনো কোনো কৃষক ধার দেনা পরিশোধ করার জন্য প্রতি কেজি আলু জমিতেই ১৩ টাকা কেজি দরে বিক্রি করে ফেলছেন, আবার কেউ কেউ আলু হিমাগারে সংরক্ষণ করার জন্য হিমাগারের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। আলু উত্তোলন করে অনেক কৃষক বাড়িতে নিয়ে যাচ্ছে তবে দাম কম থাকার কারণে উৎপাদন খরচ উঠাতে না পেরে চিন্তিত হয়ে পড়েছেন তারা।

উপজেলার আলু চাষী বুলবুল ইসলাম বলেন, আলুর ফলন খুবই ভাল হয়েছে। তবে যে দাম এই দামে লোকসান ছাড়া আর কিছুই নেই। সব কিছুর যে দাম, আবাদ মনে হয় ছেড়ে দিতে হবে। এর উপর হিমাগার মালিকরা আলু রাখার জন্য দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যে কোন দিকে যাবো, ভেবেই পাচ্ছি না।

আরেক আলু চাষী ইউসুফ আলী বলেন, বর্তমানে আলুর বাজার এত খারাপ, খরচ তো দূরের কথা ক্ষতি হচ্ছে বেশি। আমরা কৃষকরাই বারবার ক্ষতির সম্মুখীন হই। আমাদের দিকে নজর দেওয়ার কেউ নেই।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এ বছর উৎপাদন খরচ একটু বেশি।

এদিকে গত রোববার (২৩ ফেব্রুয়ারি) কৃষক ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির আন্দোলনে তোপের মুখে ইউএনও ফজলে এলাহী পার্শ্ববর্তী বীরগঞ্জে উপজেলার চারটি হিমাগার সীলগালা করে রেখেছেন। এ বিষয়ে তিনি বলেন, হিমাগার মালিকদের সঙ্গে কথা বলে সংরক্ষণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ