খানসামায় প্রতি পিস লেবুর দাম ১০ টাকা; সবজির দামও আকাশ ছোঁয়া
দিনাজপুরের খানসামায় বাজারে বেগুন, শসা ও লেবু চড়া দামে বিক্রি হচ্ছে। রমজান এবং গরমকে কেন্দ্র করে ভোক্তা পর্যায়ে চাহিদা বেড়েছে লেবুর। এ অবস্থায় লেবুর দাম কয়েকগুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহেও যে লেবুর দাম ছিল ১০-১২ টাকা হালি, সেটি এখন কিনতে সর্বনিম্ন গুনতে হচ্ছে ৪০ টাকায়। আর আকার-আকৃতি, জাত ও মানভেদে হালিপ্রতি লেবু ৪৫, ৫০ টাকাও দাম চাওয়া হচ্ছে।
রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে।
সোমবার (৩ মার্চ) বিকেলে খানসামা উপজেলার পাকেরহাট বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায়, মাহে রমজানের আগের যেই লেবু বাজারে ১ হালি (৪টা) লেবু ১০-১২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা অতীতের যে কোন রেকর্ড ভঙ্গ করেছে বলে মনে করছেন সকলে। অনুরুপ ভাবে দুদিন আগে ৪০ টাকার বেগুন বেড়ে ৬০ টাকায়, শশা বেড়ে ৪৫ টাকা এবং কাঁচা মরিচ যা গত ৩ দিনের ব্যবধানে ৪০ টাকা বেড়ে আজকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, বেগুন, শসা ও লেবু, চাহিদার তুলনায় সরবরাহ কম। এজন্য দাম বেড়েছ। শীতকালীন সবজি শেষ হচ্ছে। বেগুন, শসার ও লেবুর সরবরাহ বাড়লে দাম কমবে।
তবে ব্যবসায়ীদের এসব কথা ক্রেতাসাধারণ মানতে নারাজ। তারা দাবী জানিয়েছে রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা চালু করে বাজারের দাম নিয়ন্ত্রণের।এ ছাড়াও রমজানকে কেন্দ্র করে বেড়েছে ফলের দামও।রমজানের ২ দিনে পাকের হাট অটো স্ট্যান্ড ফলের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে আপেল ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হতো এখন তা ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে । এমনকি আঙ্গুর ফলের দামও বেড়ছে কেজিতে ৫০ টাকা।
পাকেরহাট বাজারে আসা ক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘রোজার মাসে বেগুন, শসা ও লেবুর চাহিদা বেশি থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে দাম বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষরা শুধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হই।’
আঙ্গারপাড়া ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘রোজায় বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার লেবুর শরবত দিয়ে ইফতার করে। কিন্তু এবার লেবুর দাম বেশির কারণে ইফতার থেকে লেবুর শরবত বাদ দিতে হবে। এক হালি লেবুর দাম ডিমের দামের থেকেও বেশি। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সুনজর দেওয়া দরকার।’
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন