ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হাজারীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ২:৫০

রাজধানীর হাজারীবাগ এলাকায় বিভিন্ন সড়কের ফুটপাত দখল মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বেড়িবাঁধ, সেকশন, ফলের আড়ৎ, হাজারীবাগ বাজার, ট্যানারী মোড় ও ঝিগাতলা সহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন, রমনা বিভাগের মেট্রোপলিটন জুডিসিয়াল স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান আহমেদ । তিনি বলেন, দীর্ঘদিন যাবত এই এলাকাটিতে ফুটপাত দখল করে এবং রাস্তা সংকুচিত করে একধরনের দখল করে ব্যবসা করে এসেছিল কিছু অসাধু ব্যবসায়ীরা। সাধারণ জনগণের নিরাপদে চলাচল করার লক্ষ্যে আজকের এই অভিযান। 

বুধবার ৫ মার্চ হাজারীবাগ এলাকায় সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই অভিযান। 

এসময় ৪ জনকে আটক করে পরবর্তীতে তাদের সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই এলাকায় দীর্ঘদিন যাবত রাস্তা সংকুচিত করে বিভিন্ন ধরনের ব্যবসা করে এসেছিলেন, এদের বার বার, সতর্ক করলেও আমলে না নেয়ার কারণে আজকে এই অভিযানের আওতায় আনা হয়। পরবর্তীতে এই অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি। ওসি আরো বলেন, আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে একদিন হলেও এই অভিযান হাজারীবাগ এলাকায় অব্যাহত থাকবে

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন