ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়িতে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ২:৫৮

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া পুরাতন চায়না মার্কেটে ঝুটের  গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিজস্ব হয়ে পড়েছেন গোডাউন মালিকসহ ক্ষতিগ্রস্তরা। বুধবার (৫ মার্চ) রাত পৌনে দশটার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস  ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান,আমবাগ পুরাতন চায়না মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায়  আনুমানিক প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক ১০ কোটি টাকার মালামাল। 

ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার ৫ মার্চ রাত পৌনে দশটার সময় কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া পুরাতন চায়না মার্কেটে কামরুল এর ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে আশেপাশে থাকা ১৫ টি ঝুটের গোডাউন, ৬ টি দোকান,৮টি বাসার কক্ষ ও ১ টি মিনি গার্মেন্টস ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করো। তারা আগুন নিভাতে ব্যর্থ হলে  ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায়  গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঝুট গোডাউনের মালিক ইউসুফ বলেন,আমি বাসায় আছিলাম হঠাৎ শুনি গোডাউনে আগুন লাগছে। আইসা দেহি আমার গোডাউনেও আগুন দাউদাউ কইরা জ্বলতাছে। তিনি বলেন আমার প্রায় ২৮ লাখ টাকার মালামাল ছিলো। সব পইড়া কয়লা হইয়া গেছে। সামনে ঈদ কেমনে চলমু আল্লাহ জানে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান,আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন,অগ্নি কাণ্ডের ঘটনায় আহত-নিহতের খবর পাওয়া যায়নি। 

অপরদিকে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বললেও মার্কেট মালিক আনোয়ার পারভেজ বলছেন ভিন্ন কথা। তার দাবি  উদ্দেশ্য প্রণোদিতভাবে চায়না মার্কেটের গোডাউন গুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা