কোনাবাড়ীতে ফুটপাতে উচ্ছেদ অভিযান
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখল করে বসানো দোকান ও অবৈধ স্থাপনাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মহানগরের কোনাবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা.মোহাম্মদ নাজমুল করিম খন্দকার এর নির্দেশে কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আলামিন উচ্ছেদ অভিযানের নেতৃত্বদেন।
স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে মহাসড়কে যানজট লেগে থাকত। এতে সড়কপথে যাতায়াতকারী যানবাহনের সাথে স্থানীয়দেরও ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষের চলাচলে বিপত্তি সৃষ্টি হতো। ফুটপাতে উচ্ছেদ অভিযানের ফলে সাধারণ জনগণের মাঝে ফিরেছে স্বস্তি। চলাচল করতে পারছে নির্বিঘ্নে।
কোনাবাড়ীর স্থায়ীবাসিন্দা মোঃ আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্র ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। আজকে ফুটপাত উচ্ছেদ করার কারণে আমরা সাধারণ জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারব।
কোনাবাড়ী থানার অন্তর্গত ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুন বলেন,কোনাবাড়ী থানা পুলিশ আজকে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এজন্য ধন্যবাদ জানাই। কারণ এর আগে ফুটপাত দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারত না।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আলামিন বলেন,আমরা পুলিশ কমিশনার স্যারের নির্দেশক্রমে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তিনি বলেন, আমরা জানতে পারি কিছু অসাধু ব্যক্তি ফুটপাত দখল করে সাধারণ মানুষদেরকে ভোগান্তিতে ফেলে। আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাতে মুক্ত করেছি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আমাদের এই অভিযান চলমান এবং পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে। যাতে করে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি