বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
'অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ও নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিঃদাঃ) মোঃ আব্দুর রৌফ সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহমেদ বাবুল, বিএনপির যুগ্ম আহ্ববায়ক সানোয়ার হোসেন ঠাকুর, মাসুদ আলম ফকির, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক সাংবাদিক আজিজুল হক ফারুক, নারী প্রগতি সংঘের কমিউনিটি মবিলাইজার কামরুন্নাহার, বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র রিয়াদ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা