সীতাকুণ্ডে ধর্ষণ কাণ্ডে গুজব ,যানা গেলো আসল ঘটনা
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালি সমুদ্র সৈকতে এক তরুণীকে ধর্ষনের অভিযোগ উঠলে সামাজিক যোগাযোগ মাধ্যামে মুহুত্বে বিষয়টি সারাদেশে ছড়িয়ে পড়ে।
শনিবার দুপুর ১ টার সময় গুলিয়াখালি সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া ১৪ বছরের স্কুল পড়ুয়া এক তরুণী সংঘবদ্ধ ধর্ষনের স্বীকার বলে খবর পাওয়া যায়। তবে উদ্ধারকৃত তরুণী ও সীতাকুণ্ড মডেল থানার বরাতে জানাযায় ঘটনার আসল সত্যতা । ঘটেনি এই ধরনের কোন ঘটনা।
নবম শ্রেণী পড়ুয়া ভিকটিম কিশোরী জানায়, শনিবার দুপুরের দিকে আমার ভাই, মামাতো ভাই ও একজন বন্ধুকে নিয়ে গুলিয়াখালি বিচ এলাকায় ঘুরতে যাই। এ সময় একজন যুবক এসে আমাদের গাড়ি আটকে টাকা দাবি করে। অন্যথায় আমাদের পুলিশে দেবে বলে হুমকি দেয়। পরে টাকা দিতে অস্বীকার করলে ওই যুবক আমাকে ধরে নিয়ে যায়। তার সাথে আরও তিন ব্যক্তি ছিল। তারা আমাকে জঙ্গলের গভীরে নিয়ে যেতে চাইলে আমি চিৎকার চেঁচামেচি শুরু করি। এক পর্যায়ে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।
ভিকটিম কিশোরি সীতাকুণ্ড পৌরসভার বাসিন্দা। বাবা রিক্সা চালক ও মা মর্জিনা আক্তার একটি বেসরকারি হাসপাতালে চাকুরি করেন। এসময় তিনি বলেন, মেয়ের শরীরে এই ধরনের কোন আলামত দেখিনি। সে নিজেও আমাকে এটা নিশ্চিত করেছে। তবে যারা এর সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করছি এবং যারা এগুজবের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনাহোক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমকে, ছোটভাই ও তার বন্ধুকে থানায় হাজির করা হয়। তারাও একি শীকারোক্তি দেওয়া কথা যানান সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ মো: মজিবুর রহমান। এসময় তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে । ভিকটিমকে তার মায়ের সামনে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের কোন ঘটনা ঘটেনি বলে যানান । তবে যথাযথ আইনি প্রকৃয়া সম্পন্ন করার কাজ চলমান। অপরাধীদের ধরতে পুলিশের একটি টিম জোরালো ভাবে কাজ করছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত