কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা
যশোরের কেশবপুরে পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় প্রকাশ্য গাঁজা সেবনের অপরাধে শফিকুল ইসলাম (৫০) নামে এক সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) দপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। সে কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জজ আলী সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরশহরের মধ্যকুল ট্রাক টার্মিনাল এলাকায় ১০ মার্চ দুপুরে প্রকাশ্য গাঁজা সেবন করার অপরাধে শফিকুল ইসলাম (৫০) কে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ১৮৬০ এর ৩৬ (৫) ধারায় ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, পুলিশ উপপরিদর্শক সাইমুন হোসাইন সহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ বলেন, প্রকাশ্য গাঁজা সেবনের অপরাধে ১৮৬০ এর ৩৬ (৫) ধারায় শফিকুল ইসলাম কে ১৫ দিনের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান