ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে খানসামায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১০-৩-২০২৫ বিকাল ৫:৪৩

ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের খানসামায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার পাকেরহাটে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। পাকেরহাট বাজারের শাপলা চত্বরে এক প্রতিবাদ মিছিল বের হয়। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হচ্ছিল, তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার বোনের কান্না,আর না আর না।  ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি প্ল্যাকার্ড,ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি পাকের হাট বাজারের প্রধান সড়ক প্রদর্ক্ষিন করে পুনরায় শাপলা চত্বরে এসে প্রতিবাদী ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন। পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন উপস্থিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ ব্যাপি নারী নির্যাতন, ধর্ষণ বিচারহীনতায় চলছে । সারাদেশে নারীদের প্রতি সহিংসতা চলমান রয়েছে। ধর্ষকদের আইনের আওতায় এনে তাদের বিচার সুনিশ্চিত করার প্রশাসনের প্রতি জোর আহবান জানান। বক্তারা আরও বলেন, একজন মেয়ে রাতে বাইরে যাবে, সেটা তার অধিকার। কিন্তু সমাজ কেন এটা নেতিবাচকভাবে দেখবে? বর্তমানে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা অনেকাংশে বেড়ে গেছে। এ অপরাধে জড়িতদের শাস্তি দিতে হবে প্রশাসনকে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন