ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে আবাসিক হোটেলে নারীসহ আটক-৯, আসবাবপত্রে আগুন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ১:৫২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হোটেল হ্যাভেন ফ্রেশে পুলিশের অভিযানে আট নারীসহ
৯ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 
  
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। 

অভিযানের পরে বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ব্যাপক ভাংচুর চালায়। এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা  আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় আতংক ছড়িয়ে পড়ে হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে। পরে তারা হোটেল বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে
প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়। 

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানী বলেন, 
আর কয়েকদিন পরে ঈদ। আমরা ঈদকে সামনে
রেখে নতুন মালামাল উঠিয়েছি। আজকে যদি বিক্ষুব্ধ জনতা দোকানে আগুন ধরিয়ে দিতো তাহলে আমাদের পথে বসতে হতো। তাই আমরা 
চাই কোনাবাড়ী থেকে আবাসিক হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক। 

অন্যদিকে কোনাবাড়ীতে হোটেল হ্যাভেন ফ্রেশ ছাড়াও আরও তিনটি আবাসিক হোটেল থাকলেও
স্থানীয় জনতা শুধু একটি হোটেলেই হামলা চালায়। তারা নারায়ে তাকবির দিতে দিতে হোটেলের ভিতরে তালা ভেঙে প্রবেশ করে। এনিয়ে জনমনে
সৃষ্টি হয়েছে মতানৈক্য। সাধারণ মানুষের দাবী কোনাবাড়ীতে কোন আবাসিক হোটেলের নামে 
পতিতাবৃত্তি চলতে পারেনা।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, 
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ
৯ জনকে আটক করা হয়েছে। 

তিনি বলেন, আমরা অভিযান শেষ করে থানায় আসার পর শুনি হোটেলে কিছু বিক্ষুব্ধ জনতা ভাংচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

তিনি বলেন,হোটেলে ভাংচুর ও হামলার ঘটনায় 
যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারী হোটেল হ্যাভেন ফ্রেশে
অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল কোনাবাড়ী থানা পুলিশ ।

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা