ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে পৃথক অভিযানে নারীসহ গ্রেফতার-৫


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ১:৫০

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে পৃথক অভিযানে এক নারী মাদক কারবারিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় সিআর মামলায় চারজন ও ৭০ পিস ইয়াবাসহ এক নারী
মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন,রাজশাহী জেলার বাগমারা থানার যোগিপাড়া গ্রামের আহাদ আলী প্রমানিক এর মেয়ে মোসাঃ সোনিয়া (৪৫) এবং  কোনাবাড়ী বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকার আলী হোসেন এর বাসার ভাড়াটিয়া। 

অপরদিকে সিআর মামলায় গ্রেফতারকৃতরা হলেন,মহানগরীর ৮ নং ওয়ার্ডের দেওয়ালিয়াবাড়ী এলাকার ডানুর গলির সামনে মাষ্টার রফিকুল ইসলাম এর ছেলে মোঃ রাশেদ মোল্লা (৪৬),বাঘিয়া পাবরপাড়া এলাকার ডাক্তার বাতেন এর বাড়ীর ভাড়াটিয়া মৃত কালিমুদ্দিন এর ছেলে মোঃ আলিফ মিয়া (৩৫),আমবাগ পশ্চিম পাড়া মোক্তার এর বাড়ীর ভাড়াটিয়া মোস্তফা কামাল এর ছেলে ইব্রাহিম (৩৪) এবং বাইমাইল এলাকার শহিদুল এর বাড়ীর ভাড়াটিয়া ছলেমান এর ছেলে রজব আলী 
(৪০)। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিসহ সিআর মামলার সাজাপ্রাপ্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা