সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শান্তিগঞ্জ থানার কাজী মোক্তাদির
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মক্ষেত্রে কৃতিত্বস্বরূপ কাজী মোক্তাদির হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
শান্তিগঞ্জ থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ওয়ারেন্ট তামিল, ইয়াবা, গাঁজা দেশীয় অস্ত্র, বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার, চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান, সাধারণ জনগণের সার্বিক সেবাসহ সার্বিক ক্ষেত্রে গত আগস্ট মাসে তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হায়াতুন-নবী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শান্তিগঞ্জ থানার (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, এই অর্জন আমার একার নয়, আমার থানার সংশ্লিষ্ট সকলের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। জেলা পুলিশ সুপার স্যারের এ পুরস্কার আগামীদিনে আমাকে আরো বেশি দায়িত্বশীল হতে অনুপ্রেরণা জোগাবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied