কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে দশটার সময় কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত স্বাধিন গার্মেন্টস লিঃ (আলিফ গ্রুপ) এর শ্রমিকরা রাস্তা অবরোধ শুরু করে। ফলে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট ভোগান্তি পড়েন মহাসড়কে চলাচল কারী পথচারী যানবাহনের যাত্রীরা।
পরে দুপুর পৌনে ১২ টার সময় শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও কারাখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানাযায় গত মাসের বেতন চলতি মাসের ২০ তারিখে দেওয়া হবে এবং ঈদ বোনাস ২৭ মার্চ দেওয়া হবে। কিন্তু চলতি মাসের বেতন কবে দেওয়া হবে তা সিদ্ধান্ত হয়নি। শ্রমিকরা চলতি মাসের বেতন কবে দেওয়া হবে জানতে চাইলে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে। পরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
খবর পেয়ে সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়। বর্তমানে শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করছে।
স্বাধীন গার্মেন্টস লিঃ (আলিফ গ্রুপ) এর জিএম মোঃ সেলিম বলেন,প্রতিমাসের ১৫ /২০ তারিখে শ্রমিকদের বেতন দেওয়া হয়। কিন্তু ঈদকে সামনে রেখে শ্রমিকরা আগেই বেতনের দাবি করে। বেতন দিতে দেরি হওয়ায় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তিনি বলেন, আজকে তাদের ফেব্রুয়ারী মাসের বেতন দেওয়া হবে। যদি কারখানা চলে তাহলে চলতি মাসের দশ দিনের বেতন দেওয়া হবে। বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, সকালে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে প্রায় ১ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি