ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

খানসামায় ইউপি চেয়ারম্যানের অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:৪৪

"অন্যায়কে না বলি 'সবাই মিলে ঐক্য গড়ি" স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিনের অবৈধ ১০ চাকার ডাম্প ট্রাক চলাচলে রাস্তা নষ্ট ও পরিবেশ দূষণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভূল্লারহাট-কাচিনীয়া রোডে সচেতন ভুক্তভোগী এলাকাবাসীদের ব্যানারে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি করেন এলাকাবাসীরা।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন দীর্ঘদিন ধরে ডাম্প ট্রাক দিয়ে একাধিক ইটভাটায় মাটি সরবরাহ করে আসছে। এতে গ্রামের পাঁকা-কাঁচা রাস্তা দিয়ে মাটি বহনকারি ডাম্প ট্রাক চলাচলা করায় ধুলা বালিতে বায়ু দূষিত হচ্ছে। অপরদিকে দিন রাত ধরে ডাম্প ট্রাক চলাচলে একদিকে যেমন রাস্তা গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে স্কুল কলেজ গামী শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে। অনবরত ডাম্প ট্রাক চলাচলের কারণে প্রচন্ড ধুলোবালিতে এলাকাবাসীর স্বাভাবিকভাবে শ্বাস- প্রশ্বাসও নিতে কষ্ট হচ্ছে। খাবার দাবার মূহুর্তে বালু পড়ে নোংরা হয়ে যাচ্ছে। এতে করে দূর্ঘটনারও আশংকা রয়েছে। আমরা আর এই ডাম্প ট্রাক চলাচল করতে দিবোনা।

বক্তারা আরো বলেন, ডাম্প ট্রাকগুলো বেপরোয়া ভাবে চালানোর কারণে ইতোমধ্যেই উপজেলায় অনেক এক্সিডেন্ট হয়েছে, আর প্রতিনিয়ত পথচারীরা ঝুঁকি নিয়ে পথ চলতেছে। এছাড়াও রাস্তার কাছাকাছি যাদের বাড়ি ঘর আছে সেগুলো ফেটে ও ভেঙ্গে গেছে। অভার লোডের ফলে রাস্তার ফিটনেস নষ্ট হয়েছে। গাড়িতে অতিরিক্ত বালু থাকায় পথচারীদের অনেকের চোখের ও বিভিন্নরকম রোগে আক্রান্ত হয়েছে। তাই ভুক্তভোগী জনসাধারণ এই অবৈধ বাহনের হাত থেকে রক্ষা পেতে চায়।

এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে অংশ নেওয়া রবিউল আউয়াল নামে এক ব্যক্তি মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ড্রাম ট্রাকের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে সেলিমসহ বিভিন্ন মাধ্যমে টাকার অফার করেছেন যাতে আমরা ডাম্প ট্রাক চলাচল নিয়ে নাক না গলাই। কিন্ত আমরা কখনোই অন্যায়ের সাথে আপোস করি নাই।

তিনি আরও বলেন, আমরা আজকে মানববন্ধন কর্মসূচি করলাম এরপরে প্রশাসনিক কর্মকর্তাদের নিকট স্মারক লিপি প্রদান করবো।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন