দাগনভূঞায় সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যস্ত সময় পার
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী দাগনভূঞা উপজেলায় সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন গত সোমবার।
দাগনভূঞা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, মৎস্য পোনা অবমুক্তকরণ, জনপ্রতিনিধিসহ কর্মকর্তাদের সাথে মধ্যাহ্নভোজ ও বিকেলে সরকারের প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাম নগর রাস্তার উন্নয়ন ও স্কুল পরিদর্শন, মাতুভূঞা, জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ জয়লস্কর আশ্রয়ণ প্রকল্প, সিন্দুরপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং স্থানীয় এলাকাবাসী ও প্রধানমন্ত্রীর উপহার ঘরে বসবাসরত লোকজনের সাথে কথা বলেন তিনি। এ সময় কাজের গুণগতমান ও অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সন্ধ্যার পর সিন্দুরপুর রগুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজুর আমন্ত্রণে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অতিথি হিসেবে ছিলেন- দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী, থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাপার পৌর সভাপতি কামরুল ইসলাম ক্লাইভ, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবীসহ জাপার নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাতে ৯টায় দাগনভূঞা গ্রান্ড সুইটস কমিউনিটি সেন্টারে জাপার নেতৃবৃন্দর সাথে মতবিনিময় ও বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
এমএসএম / জামান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ