কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
মৌলভীবাজারের কমলগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ সদর ইউনিয়ন এর আয়োজনে কমলগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা এবং পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এবাদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।
সদর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক মো. আব্দুল বাছির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই, শ্রমিক কল্যান ফেডারেশন কমলগঞ্জ শাখার সভাপতি মো. আব্দুস সালাম, এড. আসাদ উল্লাহ সফাত অর্থ -বিষয়ক সম্পাদক জামায়াতে ইসলামী সিলেট জজ কোর্ট শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আলতাফুর রহমান শ্রমীক কল্যাণ ফেডারশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, শ্রমিক কল্যান ফেডারেশন সদর ইউনিয়ন এর সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাউছার আজাদ।প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন শুভ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন উলামা বিভাগ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা বাহার আলী।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার