সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী
শিক্ষার্থীদের সুন্দর জাতি গড়তে শিক্ষকদের এগিয়ে আসতে হবে
যে শিক্ষার্থীদের দ্বারা আগামীতে সুন্দর এক জাতিগঠন করার কথা ছিলো। কিন্তু বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। বিগত সরকার নিয়ম করেছিলো পরিক্ষার খাতায় ছাত্র-ছাত্রীরা কিছু লিখুক আর নাই লিখুক তাদের পাশ দিতে হবে।
এসব করে আগামী জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে গেছে সবসময়। এস এস সি পরীক্ষা-২০২৫ পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফলের প্রত্যাশায় শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজের দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই কোমলমতি শিক্ষার্থীদের মানব সম্পদে রূপান্তরিত করতে ও আগামী সুন্দর জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সবার আগে এগিয়ে আসতে হবে। সোমবার (১৭ মার্চ) বিকেলে ৬ নং সেক্টরের শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই দোয়া অনুষ্ঠান ও ইফতারের আয়োজন করা হয়।
শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য বিষয়ক সম্পাদক ও অফিস সেক্রেটারী রিয়াজ উদ্দিন নসু, উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম, অব: লে: কর্নেল মুহাম্মদ হারুনুর রশীদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা। এ সময় শিক্ষকগণ, অভিভাবকগণ ও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
জামিল আহমেদ / জামিল আহমেদ
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি