ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কেশবপুরে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির হার্ট স্টকে মৃত্যু


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৬:৯

যশোরের কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা বিলের খালের পাড়ে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, ইউনিয়নের চুয়াডাঙ্গা বিলের মধ্যে জনৈক শাহাদাত হোসেন এর  ঘেরের পাশে চুয়াডাঙ্গা খালের পাড়ে থাকা একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি(৫৮)চিৎ অবস্থায় খেপলা জাল দুই পায়ের উপর পড়ে শুয়ে আছে এবং সে মৃত্যবরন করেছে। মৃত ব্যক্তির দেহের পাশে মাছ রাখার ডালীতে মাছ দেখতে পায় এলাবাসী। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত অজ্ঞাত ব্যক্তির ছবি ও ভিডিও প্রচার করে অনেকেই। তাৎক্ষণিক ঘটনাটি ছড়িয়ে পড়ে। 
আশেপাশের লোকজনকে জানালে একপর্যায়ে কন্দর্পপুর গ্রামের সাজ্জাদ গাজী ছেলে আবু ইছা গাজী(২৫) খবর পেয়ে ঘটনাস্থলে আসেলে অজ্ঞাতনামা পুরুষ তার মামা হয় বলে সনাক্ত করে। তার শনাক্ত মতে কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত সামছের আলী গাজীর ছেলে মৃত মালেক গাজী (৫৮) পরিবার বলেন তার হার্ট স্ট্রোক মৃত্যু হয়েছে।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
পরবর্তী তে থানা পুলিশকে সংবাদ দিলে কেশবপুর থানার এস আই লিটন দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয়ভাবে ও মৃত্যের আত্বীয়স্বজনদের মাধ্যমে জানা যায় ভিকটিম মালেক গাজী(৫৮) পেশায় মাছ মারা সহ কৃষিকাজ করতেন। মঙ্গলবার(১৮ মার্চ) অনুমান সকাল  সাড়ে আট ঘটিকার সময় খেপলা জাল নিয়ে মাছ ধরার জন্য বাড়ী হতে বের হয়। সারা দিন খেপলা জাল ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে খেপলা জাল ফেলা অবস্থায় প্রাথমিক ধারনা মতে ষ্টোক করে মারা যান।  
লাশ শনাক্তকারী ভাগনে আবু ইছা গাজী বলেন, আমার মামা দীর্ঘদিন হাড়ের অসুখে ভুগছিলেন। হার্ট স্টক করে আমার মামা মৃত্যুবরণ করেছেন। আমাদের কোন অভিযোগ না থাকায় পুলিশ দাফন করার অনুমতি দিয়েছেন। 
কেশবপুর থানার এস আই লিটন দাস বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক ভাবে মৃত্যের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরবর্তী পর্যায়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় শতকরার জন্য লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ