গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মুন্না'র ইফতার মাহফিল
গতকাল ১৭ মার্চ সোমবার আফতাবনগরের 'পোলারিস ক্যাফে' রেস্তোরাঁয় চিত্রনায়ক মোঃ মাহবুবুর রশিদ মুন্না'র আয়োজনে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও বিশেষ উপহার বিতরণ করা হয়।
বিশেষ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আফতাবনগর ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, প্রিন্সিপাল, আলেম সমাজ ও রামপুরা আফতাবনগর এলাকার জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা।
চিত্রনায়ক মুন্না তার বক্তব্যে উপস্থিত সকলকে রমজানের শুভেচ্ছা ও জুলাই অভ্যুত্থানকালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ইফতার ও দোয়া মাহফিল নিয়ে বলেন, আজকের মাহফিল শুধু ইফতার নয়, এটি আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রকাশ।
এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব, কার্যনির্বাহী সদস্য সনি রহমান ও রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা শিবা শানু, চিত্রনায়ক কায়েস আরজু সহ চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী কলাকুশলী এবং নির্মাতাগণ। তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও বেড়ে যায় বলে মন্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক মুন্না।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়