শান্তিগঞ্জে ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে শাল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলার ঘটনায় পোস্টদাতা সেই ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের মান্নান চত্বরের সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শ্যামল দেবের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রতাপ রঞ্জণ স্মৃতি পরিষদের আহ্বায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, গণমাধ্যমকর্মী সামিউল কবির।
এ সময় বক্তারা বলেন, যে মানুষকে ভালোবাসে, সে কখনও সাম্প্রদায়িক হতে পারে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান আমরা ভাই ভাই। তাই আমরা ঝুমন দাসের ভাই। ভাইয়ের মুক্তির দাবিতে আমরা এ মানববন্ধনে অংশ নিয়েছি। বক্তার আরো বলেন, ঝুমন দাস একটা সহজ-সরল ছেলে। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- রুমন রায়, রাখাল চন্দ, বাপ্পা তালুকদার, সজীব চন্দ, ব্যবসায়ী আশীষ দাস, শিশির, রুবেল প্রমুখ।
উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সুনামগঞ্জের শাল্লার যুবক ঝুমন দাসের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালায় হেফাজতে ইসলামের অনুসারীরা। এরই পরিপ্রেক্ষিতে ঝুমন দাসকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়। ওই মামলায় ঝুমন দাস এখনো কারাগারে রয়েছেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার