ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

তানোরে পুকুর ভরাট জনমনে ক্ষোভ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২১-৩-২০২৫ দুপুর ১২:১৯

রাজশাহীর তানোরে পরিবেশ দুষণ ও জীববৈচিত্র্য হুমকিতে ফেলে পুকুর ভরাট করা হচ্ছে। উপজেলার মুন্ডুমালা পৌর সদরের সাদিপুর মহল্লায় প্রায় ১০ বিঘা আয়তনের এই পুকুর ভরাট করা হচ্ছে।মেসার্স আনাম পেট্রোল পাম্পের স্বত্ত্বাধিকারী প্রভাবশালী খাইরুল আনাম এই পুকুর ভরাট করছে।পুকুর ভরাটে অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে একেবারে পুকুর ভরাট না করে দু'একদিন পর পর রাঁতের আঁধারে পুকুরে মাটি ফেলা হচ্ছে। বাধাইড় ইউনিয়নের (ইউপি) তেলোপাড়া এলাকার ফসলি জমির মাটি কেটে পুকুর ভরাট করা হচ্ছে।
গত কয়েকদিন যাবত বহিরাগত লাঠিয়াল বাহিনীর পাহারা বসিয়ে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত পুকুরে মাটি ফেলা হচ্ছে। তবে গত ১৯ মার্চ বুধবার রাতে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।এতে উপজেলা প্রশাসন পুকুর ভরাট বন্ধ করে দেয়। 
স্থানীয় জনপ্রতিনিধি আমির হোসেন আমিন ও নাহিদ হাসান বলেন, এই মহল্লার একমাত্র জলাশয় (পুকুর) এটা ভরাট করা হলে প্রায় শতাধিক পরিবার চরম বিপাকে পড়বে।বিশেষ করে কৃষক পরিবার যারা গৃহস্থালি কাজের পাশাপাশি এই পুকুরে গরু-মহিষ গোসল করায়।এছাড়াও পুকুর ভরাট হলে মহল্লা মরুভূমি রুপ নিবে।এতে পরিবেশের ওপর বিরুপ প্রভাব ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। প্রশাসনকে অবজ্ঞা বা চ্যালেঞ্জ করে পুকুরে যে পরিমাণ মাটি ফেলা হয়েছে, সেই মাটি তারা দ্রুত অসারণের দাবি করেছেন। তারা বলেন,প্রশাসনের উচিৎ দ্রুত এসব মাটি অপসারণ করে আইন সবার জন্য সমান সেটা দেখিয়ে দেয়া।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন , মুক্ত জলাশয় উদ্ধার করা না গেলে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য সব জেনে বুঝেও তারা এমন কাজ করেছে, তাই পুকুরের এসব মাটি দ্রুত অপসারণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  বলেন, ‘জমির শ্রেণি কী, সেটা না দেখে কিছু বলা যাবে না। তবে পুকুর হলে সেটা ভরাটের কোনো সুযোগ নেই। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এবিষয়ে জানতে চাইলে খাইরুল আনাম বলেন,পুকুর নয় পুকুরের কিছু অংশ (পুকুর পাড়) ভরাট করা হয়েছে।তিনি বলেন,পুকুর খনন করা যাবে না,আবার ভরাট করা যাবে না এটা কেমন কথা।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা