ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২১-৩-২০২৫ দুপুর ৩:১৪

ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে কোনাবাড়ী উলামা পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখা। শুক্রবার (২১ মার্চ) বাদজুমা মহানগরের কোনাবাড়ী থানার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে
এসে মিলিত হয়।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে প্রকোম্পিত হয়ে উঠে কোনাবাড়ী এলাকা। এসময় মুসল্লীরা দুনিয়ার মজলুম এক হও লড়াই করো,ওহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো,ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়। 

এসময় বক্তব্য রাখেন কোনাবাড়ী ওয়ালামা পরিষদের সভাপতি মুফতী ওবায়দুল্লাহ বিন সাইদ, সাধারণ সম্পাদক মুফতী আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখার সভাপতি মুফতী শেখ বেলাল মাহমুদী, সাধারণ সম্পাদক মুফতী আব্দুস সালাম বিন আখতার।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,নেতানিয়াহু যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাকে গণ হত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতার করতে হবে। দেশের সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময়  বাংলাদেশের অন্তরবর্তী সরকারের কাছ থেকে  ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়ার আহবান জানানো হয় সমাবেশ থেকে। এছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা সারা দেশে ইজরায়েলই পণ্য বয়কটের ঘোষণা দেন। 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন