কেশবপুরে পরিত্রাণ এর উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
"বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক" দিবসটির এবারের প্রতিবাদ্যকে সামনে রেখে
যশোরের কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ-২০২৫ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে ও বাংলাদেশ দলিত পরিষদের অংশগ্রহণে পৌরশহরের শহীদ দৌলত বিশ্বাস সড়কে ওই মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলার শাখার সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে ও পরিত্রান এর প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকারের সঞ্চালনায়
বক্তৃতা করেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি মিরাজুল ইসলাম, মাসফি চৌধুরী অরিন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কেশবপুর উপজেলার সহ-সভাপতি অসীম সরকার, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সম্পাদক মিলন দাস, সহ-সম্পাদক শংকর দাস, পরিত্রাণ এর ফিল্ড ভলেন্টিয়ার সুমন দাস, সমাজকর্মী তপন বালা, সুফিয়া পারভিন শিখা প্রমূখ।
মানববন্ধনে দেশব্যাপী অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষন, নির্যাতন ও হত্যা এবং সম্প্রতি কেশবপুর পৌরশহরের সাহাপাড়া খ্রিস্টান মিশনের হোস্টেলে আদিবাসী রাজেরুং ত্রিপুরা নামে ৯ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়াও দলিত জনগোষ্ঠীর ভূমিহীনদের মাঝে সরকারি জমি বন্দোবস্ত, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলিত নারীদের জন্য বরাদ্দ, অনতিবিলম্বে বৈষম্য বিলোপ আইন প্রয়োজনীয় সংস্কার পাশ করে দলিত জনগোষ্ঠীর সাংবিধানিক মর্যাদা রক্ষা করতে হবে, দলিত সম্প্রদায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি র্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মানববন্ধন ও র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকার দলিত সম্প্রদায়ের প্রায় দেড় শতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী