ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে চাচা ভাতিজা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১:৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্লুলেস চাচা ভাতিজা হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বৈকন্ঠপুর এলাকার সুরুজ্জামান শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২৫), একই এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪), রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির ভিত্তিতে রায়গঞ্জের বৈকন্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।  শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে র‍্যাব-১২ সদর কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে  বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (২১) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮) এর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।  ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি মরদেহ দেখতে পেয়ে  স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬