ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে বিএনপি কর্মী গানিউল হত্যা মামলায় আরো ১ আসামি গ্রেফতার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১:২২

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত গানিউল ইসলাম হত্যা মামলার ১০ নম্বর আসামি মিজানুর রহমান লাটুকে তানোর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মিজানুর রহমান লাটু বিএনপির তানোর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এর আগে তানোর থানা পুলিশ আরও ৩ জন কে গ্রেপ্তার করে। তারা হলেন ফুল মোহাম্মদ, এনামুল, ও মাহবুর। এ নিয়ে মোট গ্রেপ্তার হলো চারজন ।জানা যায় গত ১১ মার্চ তানোর থানার পাচন্দর ইউনিয়নের ইউনিয়নের কৃষ্ণপুর মোড়ে বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

যেখানে গানিউল ইসলাম গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, মিজানুর রহমান লাটু কয়েক দিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, লাটুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, সেখানে লাটুসহ ৩৭জনকে আসামি করা হয়েছে। পুলিশ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ