চন্দনাইশে পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
চট্টগ্রামের চন্দনাইশে গণতান্ত্রিক ছাত্রদল উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে গঠিত পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে পদ বঞ্চিতরা। এসময় পকেট কমিটির আহবায়ক তৌহিদুল ইসলাম কে চন্দনাইশে অবাঞ্চিত ঘোষণা করেন। গতকাল বিকালে চন্দনাইশ পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন,সাবেক উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মো.জসিম উদ্দিন,সাবেক উপজেলা গণতান্ত্রিক যুগ্ম-আহবায়ক মো.সোলাইমান,বরমার ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মো.সায়েম,কাঞ্চননগর ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি সওকত পারভেজ,হাশিমপুর ইউনিয়নের সভাপতি মো.ছোটন,সাতবাড়িয়া ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ,জোয়ারা ইউনিয়নের সভাপতি মো.রফিক,আবদুল সাত্তার,বেলাল খানসহ বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়নের গণতান্ত্রিক ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড.কর্ণেল অলি আহমদ বীর বিক্রমের নিজ নির্বাচনী এলাকায় উপজেলা তৃনমুল ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে কতিপয় ব্যাক্তির নিজ স্বার্থ হাসিল করার জন্য আওয়ামী পরিবারের সন্তানকে সভাপতি ঘোষণা করেন। সকলের অমতের বিরুদ্ধে ঘোষণা করা এই পকেট কমিটিকে আমরা তৃনমূল নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই কমিটি বাতিল করা ও আওয়ামী পরিবারের নেতাকে প্রত্যাখ্যান করে আগামী ৭২ ঘন্টার মধ্যে বাতিলের দাবীতে আল্টিমেটাম ঘোষণা দেয়া হয়। আগামী ৭২ ঘন্টার মধ্যে কমিটি বাতিল না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন উপস্থিত নেতা কর্মীরা।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন