ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

নড়াইলে গন অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার আয়োজনে ইফতার ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ২:৪৯

নড়াইলের লোহাগড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লায়ন নুর ইসলাম এর আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ শুক্রবার উপজেলার বেলটিয়া গ্রামে লায়ন নুর ইসলামের নিজ গ্রামের বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল মাওলা, গণ অধিকার পরিষদের নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ, জেলা গন অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল মোল্লা, লোহাগড়া উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম সহ দুই শতাধিক নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় দল কে গতিশীল রাখতে বিভিন্ন বিষয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, লায়ন নুর ইসলাম বলেন, গন অধিকার পরিষদের সঙ্গে আমি একেবারেই নতুন তারপরও আজ আমার ডাকে সাড়া দিয়ে আপনারা দূর দুরন্ত থেকে যে ভাবে ছুটে এসেছেন এটাই প্রমাণ করে আপনারা দল কে কতটা ভালোবাসেন আর এই ভালোবাসা থাকলে আমরা আগামী দিনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো।

এ সময় জেলার নেতাকর্মীরা লায়ন নুর ইসলাম কে গন অধিকার পরিষদের পক্ষ থেকে নড়াইল ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দেখতে চান ও তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর আশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হত্যাসহ একাধিক মামলার আসামী ছাত্রলীগের মিজানের দাপটে অতিষ্ঠ নলুয়া

পার্বত্য চট্টগ্রামের সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি

সাভার থানা এলাকায় কাউন্দিয়ায় বাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী

জেলেদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে হাজিরহাটে নতুন কমিটি গঠন

নড়াইল বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভা অনুষ্ঠিত