পটুয়াখালীতে শহীদ কন্যা ধর্ষনের আসামীদের দ্রুত বিচার করার দাবিতে জেলা বিএনপির মানববন্ধন
পটুয়াখালীর দুমকিতে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষনের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জুলাই আগস্ট আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে দুমকি জনতা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী লামিয়া আক্তার ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। আজ বেলা বারোটায় পটুয়াখালী ঝাউতলা মোড়ে হৃদয় তরুয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি'র সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলার পিপি এডভোকেট মজিবুর রহমানের টোটন, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সহ সাধারণ সম্পাদক আল কায়সার শিপলু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুস্তাফিজুর রহমান সুজনসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মানববন্ধনে গণঅভ্যুত্থানে নিহত জসিম হাওলাদারের পরিবারবর্গ উপস্থিত ছিলেন, ঘটনার দিন শাকিব মুন্সিকে গ্রেফাতার করে দুমকি থানা পুলিশ ও শিক্ষার্থী লামিয়ার ধর্ষনের প্রধান আসমী সিফাতকে গতো শুক্রবার ভোর রাতে পিরোজপুরের নানা বাড়ি থেকে গ্রেফতার করে নিয়া আসে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
দুই আসামী এখন আইনের হাতে বন্ধি তাই ১ মাসের মধ্যে দ্রুত বিচার ও সর্বচ্চ শাস্তির দাবি করেন, পটুয়াখালী জেলা বিএনপি।
উল্লেখ্য, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের ১৭ বছর বয়সী কন্যাকে দুমকি উপজেলার পাঙ্গাসিয়া থেকে তার বাবার কবর জিয়ারত শেষে গত ১৮ ই মার্চ বিকেলে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় মূল আসামি সিফাত মুন্সী ও শাকিব মুন্সিকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, ঘটনার দিন শহিদ জসিম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে নলদোয়ানী এলাকা থেকে সাকিব ও সিফাত তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তারা মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায়। সেখানেই দুজন মিলে তাকে ধর্ষণ করে এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সাথে কথাও দেখা করে সার্বিক সহযোগিতার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ নাগরিক কমিটির আহবায়ক নাহিদ ইসলাম।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত