রায়গঞ্জে নারিকেল চুরি ও বৈদ্যুতিক মিটার ভাংচুরের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল চুরি ও বৈদ্যুতিক মিটার ভাংচুর করে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামাইনগর ইউনিয়নের চান্দের পাইকড়া এলাকায়। এ ঘটনায় ওই এলাকার মো. জাহাঙ্গীর বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের চান্দের পাইকড়া এলাকার জাহাঙ্গীর আলম গংদের সাথে প্রতিপক্ষ একই এলাকার মৃত সোনাউল্লাহ খন্দকারের ছেলে আবু তাহের খন্দকার (৫৫) গংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন ভুক্তভোগীদের বাড়ির আঙ্গিনায় থাকা নারিকেল গাছ থেকে আনুমানিক ৬০ টি নারিকেল চুরি করে নেয়। সে সময় বাধা দিলে নানাভাবে হুমকি দিয়ে ভুক্তভোগীদের বৈদ্যুতিক মিটার ভাংচুর করে চলে যায়।এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ওই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে