ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টা, ব্যবহার করা ঘরে আগুন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ১:৪৭

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুরে প্রতিবন্ধী এক যুবতীকে টোপ দিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যবহার করা ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হয়েছে। শুক্ররার (২১ মার্চ) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের বাবলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নির্মল হালদারের ২২ বছরের এক প্রতিবন্ধী মেয়ে এদিন বিকাল সাড়ে তিন টায় স্থানীয় মজিবুর রহমান সরদার ওরফে বেনু(৭০) জোড়পূর্বক বাড়ীর পাশে একটি টিনের ঘরে সুপারি রাখার গুদামের মধ্যে টেনে নিয়ে দরজা তালাবদ্ধ করে। পরে মেয়েটি ডাকচিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন জানালা ভেঙে তাকে বের করে। ভাই সুদেব হালদার ও সুবাস হালদার জানান, মজিবুর রহমান ওরফে বেনু বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। এর আগের তার বিরুদ্ধে মামলা হয়েছে, যা চলমান আছে। ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বৃষ্টি রানী বলেন, একটি টিনের ঘরে সুপারি রাখার গুদামের সে এ ধরনের অপকর্ম করে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এঘটনায় ওই ব্যবহার করা ঘরে রাতে কোন এক সময় আগুনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বলেন, সন্ধ্যায় মেয়েটি মজিবুর রহমান সরদারের বিরুদ্ধে এ অভিযোগে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪