ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘রূপান্তর’ সাময়িকীর মোড়ক উন্মোচন


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৪:২

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো— তারুণ্যের সৃজনশীলতার প্রতিচ্ছবি ‘রূপান্তর’ সাময়িকী। 

শনিবার (২২ মার্চ) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ‘রূপান্তর’-এর সম্পাদক শিপার মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা রাজিব আল আরাফাত।

এছাড়া অনুষ্ঠানে ‘রূপান্তর’-এর প্রধান সমন্বয়কারী মো. ওমর ফারুক, সহকারী সম্পাদক মো. যোবায়ের আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক ওয়াকিল আহমেদ (পিয়াল) ও বিপণন ব্যবস্থাপক সাকিব খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ‘রূপান্তর’ সাময়িকীর গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এই প্রকাশনা তরুণ লেখক, কবি ও সাহিত্যিকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশের সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)