ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে বিএনপির গণ ইফতার অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৩-৩-২০২৫ বিকাল ৫:৩০

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

রোববার (২৩ মার্চ) মহানগরীর কোনাবাড়ী নতুন বাজার এলাকায় এ গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ। তিনদিন ব্যাপী এ গণ ইফতারের দ্বিতীয় শেষ হয়েছে। 

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি শনিবার (২২ মার্চ) এ গণ ইফতারের উদ্বোধন করেন। 

কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন বলেন,আমাদের এ কর্ম সূচি মাস ব্যাপী চলছে। তিনি বলেন, শনিবার আমাদের গণ ইফতারে প্রায় সাড়ে তিন হাজার বিভিন্ন শ্রেণী মানুষ অংশগ্রহণ করেন। আজকেও প্রায় ৪ হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হ'য়েছে। তিনি আরো বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমরা এভাবে খোলামেলা পরিবেশে কোন প্রোগ্রাম করতে পারিনি। গত ৫ আগস্টের পর থেকে আমরা খোলামেলা ভাবে বিভিন্ন প্রোগ্রাম করতে পারছি।

এসময় উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার,সাবেক আহবায়ক মোঃ রবিউল আলম (রবি) সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন