ইফতারিতে ব্যতিক্রমি আয়োজন 'সারপ্লাস বক্স ' ব্যবহারে প্রশংসায় ভাসছেন খুলনা রেঞ্জ ডিআইজি
মুসলমানদের জীবনে বছরে এক মাস সিয়াম সাধনার মাস পবিত্র রমাদান। এই মাসের প্রকৃত উদ্দেশ্যই ধনী ব্যক্তিরা তাদের সঞ্চিত অতিরিক্ত অর্থ গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা। তেমনি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক।
বৃহস্পতিবার (২০ মার্চ) জুলাই আন্দোলনে শহীদ পরিবার, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে বাংলোতে ইফতারির আয়োজন করেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। সেখানেই অতিথিদের অতিরিক্ত খাবার সংরক্ষণ করে এতিম-দুস্থদের দেওয়ার জন্য এই সারপ্লাস বক্স দেন তিনি।
পবিত্র ইফতার পালনের উদ্দেশ্যে ইফতারির প্লেট সাজানো ছিল লাইনে লাইনে সঙ্গে নানা রকম খাবার ও পানীয়। কিন্তু প্রতিটি প্লেটের সামনে একটি করে খালি কৌটা (বক্স)। কৌটাগুলোর নাম দেওয়া হয়েছে ‘সারপ্লাস বক্স’। গায়ে লেখা রয়েছে- ‘প্রয়োজনে আপনার অতিরিক্ত খাবার সারপ্লাস বক্সে রাখুন’। অর্থাৎ যিনি যে খাবারটি খাবেন না বা কম খান তিনি অতিরিক্ত খাবার এই সারপ্লাস বক্সে রাখবেন। সেই অতিরিক্ত খাবার দেওয়া হবে এতিম-দুস্থদের মাঝে।
বগুড়া জেলার কৃতি সন্তান হিসেবে মোঃ রেজাউল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে ১৮ তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। পারিবারিকভাবে তিনি ভাগ্যবান যে পিতা ও মাতা জীবিত থাকায় তাদের দোয়া ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে কর্মজীবনে সুনামের সহিত অধিষ্ঠিত হইয়া আছেন। তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তানের জনক। আগামী দিনে জনসেবায় নিজেকে আত্মনিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ