ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনার ঈদ বাজার ক্রেতাদের ভিড়ে জমজমাট


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ১:৪২

ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে খুলনার বিপণিবিতানগুলো। অভিজাত বিপনী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোর দোকানীরা ক্রেতাদের সাথে ব্যস্ত সময় পার করছেন। শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি—পিস এবং বাচ্চাদের পোশাকের দোকানে বিক্রি বেড়েছে। কিন্তু এবার নারীদের ভারতীয় পোশাকের স্থান দখল করেছে পাকিস্তানি থ্রি—পিস। এদিকে, ঈদ বাজার ঘিরে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মাঠে রয়েছে পুলিশ।
আজ শনিবার (২২ মার্চ) নগরীর কয়েকটি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, বড় বড় অভিজাত মার্কেটে ক্রেতাদের ভিড় থাকলেও বেচাকেনা কম। দাম শুনেই ক্রেতারা চলে যাচ্ছেন। অন্যদিকে ছোট ছোট মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় বেশি এবং বিক্রিও হচ্ছে ভালো। জিমিচু ফেব্রিকস এবং শারারা, গারারার বিক্রি বেশী হচ্ছে। এ পোশাক কিনতে তরুণীদের বেশ ভিড় দেখা যাচ্ছে। এসব পোশাক সর্বনিম্ন তিন হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে পোশাকের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ।
বিক্রেতারা বলছেন, ১০ রমজানের পর থেকে বেচাকেনা বেশ ভালো হচ্ছে। তবে গত দুই সপ্তাহের তুলনায় এখন বাজারে ক্রেতাদের চাপ বেশী। ঈদের দিন যত ঘনিয়ে আসছে বেচাকেনা তত ভালো হচ্ছে। বেতন—বোনাস হলে ক্রেতাদের কেনাকাটার চাপ তৈরী হয়। এবার পোশাকের কালেকশন বেশী। তবে পোশাকের দাম বেশীর বিষয়ে অভিযোগ অস্বীকার করে বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে সবকিছুর দাম এবার বেশী আর ভালো মানের পোশাকের দাম একটু বেশী হয়।
নগরীর ডাকবাংলো মোড়ের খুলনা শপিং কমপ্লেক্স সেন্টারের থ্রি—পিসের দোকানের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, এবার ঈদের বাজারে নুরস, মতিস, নিভাইস এবং তাওক্কাল থ্রি—পিসের সমারোহ বেশী। ক্রেতারাও পাকিস্তানি থ্রি পিস বেশী খুজছেন। ক্রেতাদের নাগালের মধ্যে তিন হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার টাকার থ্রি—পিস রয়েছে।
অন্য একজন দোকানী শামীম হোসেন বলেন, ভারতীয় পণ্য ও ডিজাইনের আধিপত্য এখন আর নেই। পাকিস্তানি পোশাক ভারতীয় পোশাকের স্থান দখল করেছে। তাছাড়া পাকিস্তানি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ এবার বেশী। তাছাড়া বাংলাদেশী কোম্পানিগুলো বর্তমানে ভালো মানের কাপড় তৈরী করছে বিধায় দেশীয় পন্যও বাজার দখল করছে।
নিউ মার্কেটের শিশু পোশাকের বিপনী বিতানের দোকানী আশরাফ আলী জানান, তার দোকানে এক বছর বয়স থেকে দশ বছর বয়সের বাচ্চাদের পোশাক রয়েছে। গাউন, ফোড়াক, শার্ট, প্যান্ট এবং পঞ্জাবির কালেকশান রয়েছে। তবে সব ধরনের পোশাকই বিক্রি হচ্ছে বলে তিনি জানান।
রেলওয়ে মার্কেটের পাঞ্জাবি ঘরের বিক্রেতা হায়দার আলী জানান, তার দোকানে পাঞ্জাবির শত শত কালেকশান রয়েছে। ক্রেতাদের মধ্যে কেউ উপহারের জন্য এবং নিজের জন্য পাঞ্জাবি নিচ্ছেন। অনেকে উপহারের জন্য একসাথে ৮—১০ টা পাঞ্জাবিও ক্রয় করছেন। তিনি আরো জানান, সর্বনিম্ন ১২০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকার পাঞ্জাবি রয়েছে।
নিউ মার্কেটে আসা শাহীদুল ইসলাম বলেন, পরিবারের জন্য পোশাক খুজছেন। তবে ক্রেতাদের ভিড় অনেক থাকায় দোকান ঘুরে পোশাক বাছাইয়ে একটু কষ্ট হচ্ছে। পরিবারের সকলের জন্য পোশাক কিনেছেন। তবে পাঞ্জাবির দাম এবার একটু বেশী বলে তিনি জানান।
ডাকবাংলো শপিং কমপ্লেক্সে আসা সাদিয়া আফরিন বলেন, এবার ভালো মানের অনেক থ্রি—পিস বাজারে উঠেছে। তবে বিদেশী পোশাকের দাম একটু বেশী চাচ্ছেন বিক্রেতারা। তবে ঈদের বাজার বলে পোশাকের দাম একটু বেশী বলে দাবী তার।
পাদুকার দোকানে আসা রিভানা হোসেন বলেন, নতুন পোশাক কিনেছি। এখন একটু ম্যাচিং করে জুতাও কিনবো। বাসার সবাই মিলে এসেছি। হরেক রকমের জুতা উঠেছে। তবে জুতার দাম অনেক বেশী বলে তিনি জানান।
আইনশৃঙ্খলা পিরিস্থিতি নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, চুরি, ছিনতাই এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কেএমপি পুলিশ সবসময় সজাগ রয়েছে। হুন্ডা মোবাইল টিম, সিভিলে এবং পেট্রোল টিম মার্কেটসহ বিভিন্ন স্থান নজরদারীর মধ্যে রেখেছে।  

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত