ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জুড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ১:৪৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে সাবেক প্রধানমন্ত্রী,  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া এবং দেশের সমৃদ্ধি কামনায় কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) জুড়ী উপজেলা চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী হেলাল উদ্দিন। 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ ও যুবদল নেতা খালেদ হাসান অভি'র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল মুকিত, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ম‌ঈন উদ্দিন ম‌ইজন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মাসুম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মোহাইমিন শামীম, হাবিবুর রহমান আসকর, জামাল উদ্দিন, ফাতির আলী, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমান ফারুক, সদস্য মুজিবুর রাজা চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ তোয়েল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ফুলতলা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেলিম, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, কাতার বিএনপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফনি ভূষণ দাশ, মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, জুড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হিরা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক এবি আহাদ, কুলাউড়া পৌর ছাত্রদল সভাপতি আতিকুর রহমান, বড়লেখা পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, মখদ্দছ আলী, উপজেলা জাসাস আহবায়ক মোতাহার হোসেন কামরুল, উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা জাকারিয়া শিবলু, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুল হাসান তুহিন, ছাত্রদল নেতা রুয়েল আহমদ, ফয়জুর রহমান প্রমুখ। ভার্চুয়ালে বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু এবং মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আহমেদ ওয়াসিম। 

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে জুড়ী ও বড়লেখা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা