ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ নেতার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ২:৪১
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের কেশবপর বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িক স্থগিত করা হয়েছে। সতর্ক করা হয়েছে অন্য একজনকে। গত রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোরের কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীর সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হলো। এই সময়ের মধ্যে তিনি সংশোধন হয়েছেন বলে প্রমাণিত হলে, তিনি স্বপদ ফিরে পাবেন। নতুবা চূড়ান্তভাবে বহিষ্কৃত হবেন। এছাড়াও কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলামকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এই ধরনের অভিযোগ আসলে দল সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। দলটির একটি অংশের অভিযোগ, এই নেতারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ায় দল এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী দলীয় পদ সাময়িক স্থগিত ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলামকে সতর্ক করে গত রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগ থাকলে দল সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে এটাই স্বাভাবিক।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক