ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

টেকনাফে নিহত বিজিবি সদস্য বেলালের বাড়িতে শোকের মাতম


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ৩:৮

মায়ের কোলে ১৮মাসের অবুঝ শিশু আনহা বিন হাসান পিতার আদর সোহাগ বুঝার বয়স হয়নি এখনো। বাবা শব্দের সাথে পরিচিত হওয়ার আগেই পিতাকে হারিয়ে ফেলেছে সে। অবুঝ আনহা জানেই না তার বাবা আর কোন দিন তাকে কোলে নিয়ে আদর করবে না। বাবা বলে আর কাউকে ডাকতে পারবে না। কারণ তার বাবা বিজিবি সদস্য বেলাল হাসান কর্তব্যরত অবস্থায় কক্সবাজারের টেকনাফে মৃত্যু বরন করেছেন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। নিহত বেলালের আনহা বিন হাসান ছাড়াও আরো একটি ৮বছরের কন্যা সন্তান রয়েছে।

রবিবার বিকেলে নিহত বেলালের বাড়ি কাজিয়াতলে গিয়ে দেখা যায় পরিবারে চলছে শোকের মাতম। তার মা বাবা ও স্ত্রী রোকসানা চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তান হারা মা যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন।

নিহতের ভাই নাজমুল হাসান বলেন, শনিবার বিকেলে বিজিবি থেকে আমাদের বাড়িতে দুজন লোক আসে। এসে বলে যে আমার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করাকালে নিখোঁজ হয়েছেন। তাকে এখনো পাওয়া যায় নি।

রবিবার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পরপর সেখানে খবর আসে যে রাখাইন এলাকায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। প্রশ্ন হলো যে আমার ভাই শুক্রবার নিখোঁজ হয়েছেন। আমাদের জানানো হয়েছে শনিবার বিকেলে। এর কারণ কি। এর পিছনে কোনো রহস্য আছে কি না এটা খতিয়ে দেখা দরকার।

নিহতের বাবা বজলুর রহমান বলেন, আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। মনে হয় কিছু গোপন করা হয়েছে।

নিহতের স্ত্রী রোকসানা খনম চিৎকার করতে করতে বলেন, কথা ছিল ২৫ তারিখে ছুটি নিয়ে বাড়িতে আসবে। বাড়িতে ইদ করবে। এখন আমাকে সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে। দুটি অবুঝ শিশুসন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াবো।

নিহত বেলালের ভাই নাসির উদ্দিন জানান, রবিবার রাত আটটার দিকে লাশ নিয়ে কক্সবাজার থেকে কুমিল্লার দিকে রওয়ানা হয়েছে। সোমবার দুপুরে লাশ দাফন করার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার করে। ওই সময় বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সিপাহি মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন