ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

চেয়ারম্যানের ইশারায় তার অনুসারীদের চাল লুটের সংবাদ প্রচার করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ৪:৫১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদের বিরুদ্ধে সরকারি ত্রাণের চাল অনুসারীদের দ্বারা লুটের সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময় পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মজিবর রহমান, উদাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াসিন আলীর  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের জন্য জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য সরকার ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। গত ১৮ মার্চ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ থেকে টোকেন বিতরণ করা হলেও, পরদিন বুধবার চাল বিতরণের সময় টোকেন না পাওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সাধারণ জনগণ গুদামে প্রবেশ করে এবং টোকেন ছাড়াই চাল নেওয়ার অভিযোগ ওঠে।

বিএনপি নেতাদের অভিযোগ, চেয়ারম্যান আল-আমিন আহমেদ ও তার সহযোগীরা পরিষদের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন। তারা বলেন, সাধারণ জনগণ তাদের দুর্নীতির প্রতিবাদ করলে, চেয়ারম্যান তার অনুগতদের দিয়ে জনতাকে গুদামের মধ্যে ঢুকিয়ে স্লিপ ছাড়াই চাল নিতে উৎসাহিত করেন। বিভিন্ন ভিডিও ফুটেজেও এসব দৃশ্য ধরা পড়েছে।

সাংবাদিক মজিবর রহমানের অভিযোগ, স্থানীয় জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন যে, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ ও তার অনুসারীরা ত্রাণের চাল আত্মসাৎ করেছেন। এই খবর প্রকাশের পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং তাকে দেখে নেওয়ার হুমকিও দেন চেয়ারম্যান। এমনকি জনসম্মুখে চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ দাবি করেন, "আমার পকেটে দশজন সাংবাদিক আছে, তাদের দিয়ে যা খুশি তাই করাতে পারি।"

উদাখালি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, অভিযোগ করেন যে, ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে তার অনুসারীরা ইউনিয়ন পরিষদের চাল লুট করে নিয়ে গেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু বলেন, সাংবাদিক মজিবর রহমানের একটি পা নেই। অথচ মামলায় বলা হয়েছে মজিবর রহমান, আনিছুর রহমানের নির্দেশ পেয়ে লাথি মেরে দরজা ভেঙ্গে চাল লুট করে নিয়ে যায়। বিষয়টি হাস্যকর ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা এঘটনার তীব্র প্রতিবাদ করছি।

এদিকে, সাংবাদিক মজিবর রহমান জানান, সংবাদ প্রকাশের পর থেকেই তিনি একাধিকবার হুমকির শিকার হচ্ছেন এবং তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ