ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঈদের ছুটি ও বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ১২:১৫

সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করছেন জিন্স অ্যাপারেলন্স নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নেন।

সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকরা জানান, ঈদের ছুটি ও চলতি মাসের বেতনের দাবি জানানো হয়েছে। কিন্তু মালিকপক্ষ এখনো বেতন পরিশোধ করেনি। এ ছাড়া ঈদের ছুটি নিয়েও তালবাহানা করছে। এ সময় শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদের ছুটির দাবি জানান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদে ১০ দিনের ছুটির দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন। পরে আমরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়েছি। বর্তমানে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ