ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সুন্দরগঞ্জে জামায়াত সভাপতিসহ গ্রেপ্তার ৪


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২১ রাত ৯:২৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ও বেলকা ইউনিয়নের জামায়াত সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের সুরুত আলীর মোড় নামক স্থানে মিছিল করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শান্তিরাম পরান গ্রামের নুরুজ্জামান সরকারের ছেলে শান্তিরাম ইউনিয়ন জামায়াতের সভাপতি সুজা মিয়া, পূর্ব বেলকা গ্রামের কাজির উদ্দিনের ছেলে বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়া, শান্তিরাম গ্রামের নজরুল ইসলামের ছেলে জামায়াতকর্মী মিজানুর রহমান, নুরুল ইসলামের ছেলে মনোয়ারুল ইসলাম।

এ নিয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হারুন অর রশিদ বাদী হয়ে ৩০ জন নামীয় এবং ৩০-৪০ জনকে বেনামি আসামি করে নাশকতা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, সরকারবিরোধী মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জামান / জামান

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক