কোনাবাড়ীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার পর বিসিক ১ নম্বর গলিতে মিছিলটি বের করা হয়।
জানাযায় গতকাল সোমবার ইফতারের পর পর ১০ থেকে ১৫ জনের কিছু যুবক জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিলটি শুরু করেন। কিছুক্ষণ পরেই তারা ওই স্থান ত্যাগ করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আলামিন জানান,এই বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি।
গতকাল রাতেই গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাওফিল আজাদ রাফির ফেসবুক পেজ থেকে দুইটি ভিডিও পোস্ট করা হয়। একটি ৫৮ সেকেন্ড ও আরেকটি ৩২ সেকেন্ডের। এসময় ক্যাপশনে লেখেন ধন্যবাদ
ও কৃতজ্ঞতা তোমাদের সবাইকে।
ওই ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছেন। এছাড়াও কোনাবাড়ীর মাটি শেখ হাসিনার ঘাটি,রাফি ভাই এর ভয় নাই রাজপথ ছাড়ি নাই,শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানাযায় তারা কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাওফিল আজাদ রাফির নির্দেশেই এই মিছিল করেন।
গত দুই দিন আগে কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন এর নির্দেশেও একটি মিছিল বের করা হয় কোনাবাড়ীতে। সেই মিছিলের ভিডিও তিনি নিজেই তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী