৭২ ঘণ্টার অবজারভেশন ও তিন মাসের বিশ্রামে থাকতে হবে তামিমকে
আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। তবে আরও ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্ববধানে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া আগামী তিন মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তামিম ইকবালের স্বাস্থ্যগত খোঁজখবর নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এদিন সকালে কেপিজে বিশেষায়িত হাসপাতালে আসেন তিনি। পরে হাসপাতালের সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন তিনি।
ডা. আবু জাফর জানান, তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। ৭২ ঘণ্টার আগে তাকে হাসপাতাল থেকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হবে। বিষয়টি তামিম ইকবালসহ তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
তিনি আরও জানান তামিম ইকবাল আগামী তিন মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন।
খেলাধুলায় কবে ফিরতে পারবেন এই বিষয়ে চিকিৎসকরা জানান, তামিম ইকবালের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর বিষয়টি জানানো যাবে।
প্রেস ব্রিফিংয়ে হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ, কেপিজে হাসপাতালের চিকিৎসক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বন্যায় খাগড়াছড়ির মৎস্যখাতে আড়াই কোটি টাকার ক্ষতি, বিপাকে ৩৪৫ মাছচাষি
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ইসলাম গ্রহণ শেষে বিয়ে
বাগেরহাট শহরের গাজী সাহেবের দরগাহ’র বেদখল হওয়া সরকারী খাস খতিয়ানভুক্ত সম্পত্তি উদ্ধারের দাবীতে মানববন্ধন
বন্যায় ধানহানি, ঋণের চাপ ও গ্রেপ্তার আতঙ্কে জেলের মৃত্যুর অভিযোগ
ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার
২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত
বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর
লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১
সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার