ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জুড়ীতে বিজিবির হাতে ৪টি ভারতীয় মহিষ আটক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ৪:৩২

মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪ টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী বিওপি'র একটি বিশেষ টহল দল জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মহিষ জব্দ করে। 

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মহিষ জব্দ করা হয়। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছিল। আটককৃত মহিষ জুড়ী শুল্ক বিভাগে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।  সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত আছে। 

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা