জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারবর্গ ,ছাত্র -শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৪ টায় স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্ট স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় জেলা সংগঠক ওমর আলী বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব।
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা রাশেদুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন জুলাই আগস্টে শহীদ বিশালের সম্মানিত পিতা মজিদুল সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, বিএনপি'র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহবায়ক এমএ ওয়াহাব, জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, আইডিইবির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন।
আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ফিরোজ আলমগীর, আশরাফুল ইসলাম, গোলাম কবির ও সাহানাজ পারভীনসহ অনান্য নেতৃবৃন্দ।
উক্ত ইফতার মাহফিলে জয়পুরহাটের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত নাগরিকসহ প্রায় ৮ শ জনের মত উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা