রায়গঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রায়গঞ্জ থানাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা