পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারী
নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আন্দোলনের সময় অনাকাঙ্খিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার ২৫ মার্চ পৌরসভা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা তাদের অনুতাপ প্রকাশ করেন।
জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। এরপর ২৬ ফেব্রুয়ারি ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কার্যালয়ের সামনে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নিয়ম ভঙ্গ করে টায়ার জ্বালানো হয় এবং পৌর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়। আন্দোলনের পর ৭ মাসের বেতন পেলেও আন্দোলনের ধরণ ও আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় পৌর প্রশাসন।
পরে নিজেদের ভুল বুঝতে পেরে আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজের কাছে ক্ষমা চান কর্মচারীরা। পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
এ বিষয়ে গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, "পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন শুনেছি। তবে সরকারি বিধি লঙ্ঘনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি তারা সত্যিই অনুতপ্ত হয়ে থাকেন, তাহলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করা হবে।"
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু