ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলেই আইনগত ব্যবস্থা জানিয়েছেন এডিশনাল আইজিপি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:৮

ঈদকে সামনে রেখে যে সমস্ত পরিবহণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিয়া। 

বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এসময় আইজিপি বলেন,ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং,কুয়িক রেসপন্স টিম, গোয়েন্দা নজরদারী,ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড় এলাকায় পর্যবেক্ষণ করা হবে। একই সাথে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এর পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করবে।  

যাত্রীদের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ প্রধান আরো বলেন,সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী ঝুঁকি পূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন। খোলা ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ী না চালাতে অনুরোধ জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডি আইজি আবুল কালম আজাদ,ডি আইজি শফিকুর রহমান, ডি আইজি হাবিবুর রহমান, ডি আইজি রুখফাত সুলতানা সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন