চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এবার হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে।
আজ বুধবার সকালে (২৬ মার্চ ২০২৪) আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ
থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। এসময় হতদরিদ্র
ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেয়ার নিদর্শনা দেন তারেক রহমান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
এমন উদ্যোগের খবর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের কাছে থেকে জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন গিয়াস উদ্দিন। তিনি উপস্থিত সাংবাদিকদের নিজের অনুভূতি প্রকাশ করে বলেন,আজ ২৬ মার্চ,মহান স্বাধীনতার দিবসের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কাছে থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া।” অসুস্থ গিয়াস উদ্দিন আরও বলেন, “আজকে আমার আনন্দের দিন। ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন যেমন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমিও তেমন আজকে থেকে এই পরিবারের একজন হয়ে গেলাম।” তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমরা বিএনপি পরিবার’-এর
আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মোঃ আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ঢাকা থেকে আজ বুধবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে আসেন।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ব্যারিস্টার মীর হেলাল সাংবাদিকদের বলেন,“আজকে সত্যিই একটি মনে রাখার মতো দিন। কারণ সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান চন্দনাইশের এই পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়া ব্যারিস্টার মীর হেলাল বলেন, “মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’এর প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের অন্যান্য জেলায় তাদের মানবিক কর্মসূচির পাশাপাশি আজকে তারা চট্টগ্রাম জেলার এই পাহাড়ি জনপদে এসে অসুস্থ গিয়াস উদ্দিনের খোঁজ-খবর নিলেন। আমি এই সংগঠনের আরও সফলতা কামনা করছি।”
এসময় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ব্যারিষ্টার মীর হেলালের সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা রাজিব জাফর চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা ফজলু কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন ও সদস্য আল মামুন সাদ্দাম।
এমএসএম / এমএসএম
গজারিয়া বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
বাঁশখালীতে অবৈধ ভাবে কাটছে মাটি,গভীর রাতে প্রশাসনের অভিযান ৩জনকে কারাদন্ড
ঠাকুরগাঁও ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে জেনারেল হাসপাতাল
শিক্ষা ও প্রশাসনিক দক্ষতায় অনন্য অবদানে সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ মাহবুবুর রহমান শামীম
যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা
সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ
নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়া রাতের আধাঁরে যাচ্ছে ইটভাটায়
ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
গাজীপুরে ১৭ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার-১
আত্রাইয়ে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ