ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে কৃষক দলের নেতাকে গলা কেটে হত্যা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ২:২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তেরা। বুধবার(২৫ মার্চ)  সন্ধ্যা ৭টার দিকে উপজেলায় বাড়বকুণ্ড ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদরুল উদ্দিন জানান, বাসা থেকে ইফতার শেষে নিজের ডেইরি ফার্মে যাওয়ার সময় পথে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা গলা কেটে নাছিরকে হত্যা করে। এঘটনার জড়িতদের দ্রুত চিন্হিত করে আইনের আওতায় আনা হোক। 

স্থানীয় সূত্র জানা যায়, ইফতার করে বাইরে হেটে নিজ খামারে যাচ্ছিলেন নাছির। এসময় পেছন থেকে দুর্বৃত্তেরা তার ঘারের উপর ছুরিকাঘাত করলে গলার দুই-তৃতীয়াংশ কেটে যায়। পরবর্তীতে এলাকার পথচারীরা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 

সীতাকুন্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বলা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে।

এদিকে সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জহুরুল আলম জহুর বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীলের জন্য দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ