পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
নরসিংদীর পলাশে অটোরিকশা ভাড়া করার জেরে সুমন মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন পলাশ উপজেলার জয়নগর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে সে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর তাকে পলাশ থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ, গত ১০ মার্চ সোমবার বিকালে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তার সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তার অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক নিয়ে যেতে রাজি হয়। এতে সেখানে থাকা হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সাথে তর্কবিতর্কে জড়ায়। এক পর্যায়ে মুকুলকে দেখে নেয়ার হুমকি দেয় হিমেল ও তার সহযোগীরা।
এই জেরে একইদিন রাত ৮টার দিকে ছুরি, ছেনিসহ দেশিয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যায় একদল সন্ত্রাসী। এসময় মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তার ছেলে সুমন মিয়া। এসময় তাদেরকে মুকুলের লোকজন ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্বজন ও স্থানীয়রা পিতাপুত্রকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুত্র সুমনকে মৃত ঘোষণা করেন এবং পিতা আলমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসক। পরে নিহতের পরিবার বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ